১০। (১) ট্রাস্টের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের অনুমোদনক্রমে বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ; এবং (চ) এই আইনের অধীন শিক্ষক কর্তৃক প্রদত্ত চাঁদা। (২) তহবিলের অর্থ, ট্রাস্টের নামে, বোর্ড কর্তৃক অনুমোদিত, কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে ট্রাস্টের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা…