৬। (১) এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক সরকারি হিসাবসমূহে প্রাপ্য সকল রাজস্ব ও প্রাপ্তি নিম্নরূপভাবে হিসাব নিরীক্ষা করিতে পারিবেন, যথা:- (ক) কর এবং কর-ব্যতীত রাজস্ব, ইত্যাদিসহ সংযুক্ত তহবিলের প্রাপ্তিসমূহ প্রচলিত পদ্ধতি অনুযায়ী যথাযথ এবং সঠিকভাবে জমা ও হিসাবভুক্ত হইয়াছে কিনা; এবং (খ) প্রজাতন্ত্রের সরকারি হিসাবের প্রাপ্তিসমূহ প্রচলিত পদ্ধতি অনুযায়ী যথাযথ এবং সঠিকভাবে জমা ও হিসাবভুক্ত হইয়াছে কিনা।