২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (ক) “মহা হিসাব-নিরীক্ষক” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদের অধীন নিয়োগপ্রাপ্ত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক; (খ) “সরকারি হিসাবসমূহ” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৮৪ অনুচ্ছেদে উল্লিখিত সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব; (গ) “সরকারি হিসাব নিরীক্ষা” অর্থ মহা হিসাব-নিরীক্ষক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই অধ্যাদেশের বিধানাবলি বা অন্য কোনো আইনের অধীন সম্পাদিত যে কোনো হিসাব নিরীক্ষা; (ঘ) “হিসাব নিরীক্ষা প্রতিবেদন” অর্থ মহা…