১৫। হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে, মহা হিসাব-নিরীক্ষক, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা, দক্ষতা এবং সুনাম রহিয়াছে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, বিশেষজ্ঞ নিযুক্ত করিতে পারিবেন এবং সরকার উক্ত বিশেষজ্ঞের পারিশ্রমিক বাবদ প্রয়োজনীয় অর্থের সংস্থান করিবে: তবে শর্ত থাকে যে, বিশেষজ্ঞ নিযুক্তির ক্ষেত্রে এতৎসংশ্লিষ্ট প্রচলিত বিধি-বিধান অনুসরণ করিতে হইবে।