১১। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব-নিরীক্ষক, সকল সরকারি দপ্তর, কর্তৃপক্ষ, বোর্ড, কর্পোরেশন বা প্রতিষ্ঠান যাহা রাষ্ট্রপতির আদেশ, সংসদ কর্তৃক প্রণীত আইন বা আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো দলিল দ্বারা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা বা অলাভজনক পন্থায় জনসেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, সরকারি কোম্পানি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ বা অনুরূপ কোনো সংস্থার মিতব্যয়িতা, দক্ষতা এবং ফলপ্রসূতা হিসাব নিরীক্ষা করিতে পারিবেন। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,- (ক) “সরকারি কোম্পানি” অর্থে কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীন যে কোনো কোম্পানি যাহা যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর…