১০। (১) মহা হিসাব-নিরীক্ষক- (ক) সরকারের সংযুক্ত তহবিল হইতে কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে কোনো ঋণ বা সাহায্য-মঞ্জুরি প্রদান করা হইলে, উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার ব্যয় ও প্রাপ্তি হিসাব নিরীক্ষা করিতে পারিবেন; (খ) সরকারের সংযুক্ত তহবিল হইতে কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় কোনো অনুদান বা ঋণ প্রদান করা হইলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ কর্তৃক যেই সকল শর্তসাপেক্ষে অনুদান বা ঋণ প্রদান করা হইয়াছে সেই সকল শর্ত সন্তোষজনকভাবে প্রতিপালন করা হইয়াছে কিনা উহা যাচাই করিতে পারিবেন; (গ) কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি প্রদত্ত দলিলাদির উপর ভিত্তি করিয়া সরকার কর্তৃক উক্ত বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে কোনোরূপ অর্থ বা…