৪৮। কোনো কর্মচারীর অবসর গ্রহণের পর তাহাকে, ধারা ৫১ এর বিধান অনুসরণ ব্যতীত, প্রজাতন্ত্রের কর্ম বা রাষ্ট্রের অন্য কোনো কর্তৃপক্ষে কোনো উপায়ে পুনরায় নিয়োগ করা যাইবে না: তবে শর্ত থাকে যে, সাংবিধানিক কোনো পদে নিয়োগের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না। সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৩ ২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ৪৮ এ উল্লিখিত “৫১” সংখ্যার পরিবর্তে “৪৯” সংখ্যা প্রতিস্থাপিত হইবে।