৩২। নিয়োগকারী কর্তৃপক্ষ, বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো কর্মচারীকে এতৎসংক্রান্ত বিধির বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু বা গুরুদণ্ড আরোপ করিতে পারিবে, যথা :- (ক) লঘু দণ্ডসমূহ - (অ) তিরস্কার; (আ) নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ; (ই) বেতন স্কেলের নিম্নধাপে অবনমিতকরণ; (ঈ) কোনো আইন বা সরকারি আদেশ অমান্যকরণ অথবা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে সরকারি অর্থ বা সম্পত্তির ক্ষতি সংঘটিত হইলে যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায়। (খ) গুরু দণ্ডসমূহ- (অ) নিম্ন পদ বা নিম্নতর বেতন স্কেলে অবনমিতকরণ; (আ) বাধ্যতামূলক অবসর প্রদান; (ই) চাকরি হইতে অপসারণ; (ঈ) চাকরি হইতে বরখাস্ত।