১। (১) এই আইন সরকারি চাকরি আইন, ২০১৮ নামে অভিহিত হইবে। (২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, এই আইন প্রজাতন্ত্রের কর্ম ও উহাতে নিয়োজিত কর্মচারীগণের জন্য প্রযোজ্য হইবে। (৩) অন্য কোনো আইন, চুক্তি বা সমজাতীয় দলিলে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, এই আইনের বিধানাবলি নিম্নবর্ণিত কর্ম বা কর্ম বিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রযোজ্য হইবে না, যথা:- (ক) সংবিধান দ্বারা সৃষ্ট কোনো চাকরি বা পদ; (খ) বিচার-কর্ম বিভাগ; (গ) প্রতিরক্ষা-কর্ম বিভাগ; (ঘ) পাবলিক বিশ্ববিদ্যালয়; (ঙ) জাতীয় সংসদ সচিবালয়; (চ) বাংলাদেশ সুপ্রীম কোর্ট; (ছ) নির্বাচন কমিশন সচিবালয়; (জ) স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান; (ঝ)…