৯। (১) সংযুক্ত তহবিলে জমাকৃত অর্থ ব্যতীত সরকার কতৃর্ক বা সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল অর্থ সংবিধানের ৮৪(২) অনুচ্ছেদের এর বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হইবে। (২) অর্থ বিভাগ প্রজাতন্ত্রের সরকারি হিসাব অর্থ জমা ও পরিশোধের বাৎসরিক প্রাক্কলন প্রস্তুত করিবে এবং উক্ত হিসাবে অর্থ জমা বা উক্ত হিসাব হইতে অর্থ পরিশোধ নির্ধারিত পদ্ধতিতে পরিবীক্ষণ করিবে।