২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "অর্থ বৎসর" অর্থ সংবিধানের ১৫২ অনুচ্ছেদের উল্লিখিত অর্থ বৎসর; (২) "অর্থ বিভাগ" অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ; (৩) "অন্যান্য প্রতিষ্ঠান" অর্থ সংবিধানের ৮৮ অনুচ্ছেদ অনুযায়ী সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়ের সহিত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান; (৪) "অপচয়" অর্থ বার্ষিক বাজেটে যে উদ্দেশ্যে (Purpose) অর্থ বরাদ্দ প্রদান করা হইয়াছে সে উদ্দেশ্যে অর্থ ব্যয় অথবা ব্যবহার না করিয়া অন্য কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় অথবা ব্যবহার করা; (৫) "ঋণ গ্রহণ" অর্থ সরকার কর্তৃক বাংলাদেশের অভ্যন্তর অথবা বাহির হইতে অর্থ…