৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, পরিচালনা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) পরিচালনা পরিষদের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে উহার সদস্য-সচিব কর্তৃক আহুত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে। (৩) চেয়ারম্যান সকল সভায় সভাপতিত্ব করিবেন, এবং তাহার অনুপস্থিতিতে সেতু বিভাগ এর সচিব এবং তাহাদের উভয়ের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের মধ্যে হইতে মনোনীত কোন সদস্য সভাপতিত্ব করিবেন। (৪) প্রতি ৩ (তিন) মাসে অন্যূন একটি সভা আহবান করিতে হইবেঃ তবে শর্ত থাকে যে, জরুরী প্রয়োজনে চেয়ারম্যান যে কোন সময় সভা আহবান করিতে পারিবেন। (৫)…