৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালনা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) সড়ক ব্যবহারের ক্ষেত্রে সড়ক বিভাগ সংশ্লিষ্ট আইনের অধীন চার্জের হার নির্ধারণপূর্বক সরকারের নিকট সুপারিশ পেশকরণ; (খ) কর্মসূচি পর্যালোচনা, অনুমোদন, হালনাগাদকরণ এবং উহা বাস্তবায়নে প্রয়োজনীয় দিক্-নির্দেশনা প্রদান; (গ) কর্মসূচি প্রণয়নের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক পরিচালিত রোড কন্ডিশন সার্ভে’র উপর ভিত্তি করিয়া সড়ক রক্ষণাবেক্ষণের জন্য অনুসরণযোগ্য পদ্ধতি নির্ধারণ এবং এতদ্সংক্রান্ত বিষয়ে দিক্-নির্দেশনা প্রদান; (ঘ) সড়ক রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ ও বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার পর্যালোচনা ও…