৬। ১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরিচালনা পরিষদ গঠিত হইবে, যথাঃ- (ক) সড়ক বিভাগ এর সচিব, যিনি উহার চেয়ারম্যান হইবেন; (খ) সেতু বিভাগ এর সচিব; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) সড়ক বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) ভৌত অবকাঠামো বিভাগ এর বিভাগ প্রধান; (চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান; (ছ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর চেয়ারম্যান; (জ) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক; (ঝ) সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী; (ঞ) বাংলাদেশ…