২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে– (১) “অধিদপ্তর” অর্থ সড়ক ও জনপথ অধিদপ্তর; (২) “কর্মসূচী” অর্থ ধারা ১৩ অনুযায়ী সড়ক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে গৃহীত কর্মসূচী; (৩) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৪) “তহবিল” অর্থ ধারা ১২ এর উপধারা (১) এর অধীন গঠিত সড়ক তহবিল; (৫) “পরিচালনা পরিষদ” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত পরিচালনা পরিষদ; (৬) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা; (৭) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন গঠিত সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড; (৮) “সরকার” অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সড়ক বিভাগ; (৯) “সড়ক” অর্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাভুক্ত সড়ক,…