১৬। (১) বোর্ড তহবিল প্রাপ্তি, পরিচালনা ও ব্যবহারসহ তদ্কর্তৃক সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে সরকারের নিকট পেশ করিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর সরকার যে কোন সময়ে বোর্ডের কর্মকাণ্ড অথবা যে কোন প্রকার অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিতে পারিবে। (৪) সরকার, প্রয়োজনবোধে, যে কোন সময় বোর্ডের নিকট হইতে উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পারিবে এবং বোর্ড সরকারের নিকট উহা সরবরাহ করিতে বাধ্য থাকিবে।