১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে “সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল” নামে বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথাঃ– (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন উৎস বা অন্য আইনের অধীন প্রতিষ্ঠিত কোন সংস্থা বা কর্তৃপক্ষ কর্তৃক আদায়কৃত কর, লেভী, ফি, চার্জ, ইত্যাদি; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশী সরকার, সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান। (২) তহবিলের অর্থ নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবহার করা যাইবে, যথাঃ- (ক) সড়ক রক্ষণাবেক্ষণ; (খ) কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও তাহাদের চাকুরির শর্তাবলী অনুসারে প্রদেয়…