১। (১) এই আইন সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড আইন, ২০১৩ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে। *এস, আর, ও নং ২৬৫-আইন/২০১৪, তারিখ: ১৭ নভেম্বর, ২০১৪ ইং দ্বারা ১৭ অগ্রহায়ণ, ১৪২১ বঙ্গাব্দ মোতাবেক ০১ ডিসেম্বর, ২০১৪ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।