১৬। (১) এই আইনের আওতায় পেনশন বাবদ জমাকৃত অর্থ সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সর্বজনীন পেনশন তহবিল গঠিত হইবে; সর্বজনীন পেনশন তহবিলে চাঁদাদাতার চাঁদা জমা, জমার হিসাব সংরক্ষণ, পুঞ্জীভূত অর্থের সুষ্ঠু ও নিরাপদ বিনিয়োগ এবং পেনশন প্রদানসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পাদিত হইবে। (২) তহবিলে অর্থের উৎস হইবে নিম্নরূপ, যথা:- (ক) পেনশন ব্যবস্থায় নিবন্ধিত চাঁদাদাতার চাঁদা; (খ) প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণমূলক চাঁদা; (গ) বিনিয়োগকৃত অর্থের পুঞ্জীভূত মুনাফা; (ঘ) নিম্ন আয়ের বা অসচ্ছল চাঁদাদাতাগণের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; এবং (ঙ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত আয়।