১০। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পেনশন পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :- (ক) অর্থমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (গ) সচিব, অর্থ বিভাগ; (ঘ) সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; (ঙ) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; (চ) সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়; (ছ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (জ) সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; (ঝ) সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; (ঞ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; (ট) সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; (ঠ) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন; (ড) সভাপতি,…