৪৷ যেতেগত্রে উক্ত আইনের অধীন কোন অপরাধের তদন্ত উক্ত আইনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নিষ্পন্ন না হয়, সেই তেগত্রে উক্ত Code এর বিধান অনুসারে উহার তদন্ত নিষ্পন্ন করিতে হইবে; এবং উক্ত আইন প্রণীত না হইলে অপরাধটির বিচার এবং তদুদ্দেশ্যে অন্যান্য কার্যধারা যে আইন অনুসারে এবং যে আদালতে বা ট্রাইব্যুনালে পরিচালিত হইত সেই আইন অনুসারে এবং সেই আদালতে বা ট্রাইব্যুনালে পরিচালিত হইবে৷