৮৯৷ এই আইনের অধীনে নিবন্ধক বা তাহার অধীনস্থ কোন কর্মকর্তা বা কর্মচারী বা তাহার নিকট হইতে ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তির বিরুদ্ধে তত্কর্তৃক সরল বিশ্বাসে সম্পাদিত হইয়াছে এইরূপ কোন কাজের ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা উহার সম্ভাবনা থাকিলে, তজ্জন্য এই আইন অনুযায়ী ব্যতীত অন্য কোনভাবে কোন মামলা বা আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না৷