৮২৷ সমবায় সমিতি বা উহার ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য যদি ভুয়া জামানত বা বন্ড বা বিবৃতি দিয়া বা চুক্তি সম্পাদন করিয়া ঋণ গ্রহণ করেন, তাহা হইলে নিবন্ধক উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ জরিমানা দায়ী ব্যক্তির উপর আরোপ করিতে পারিবেন; এইরূপ জরিমানা ফৌজদারী আদালত কর্তৃক আরোপিত অর্থ দণ্ডের ন্যায় একই পদ্ধতিতে আদায় করা যাইবে; তবে এইরূপ জরিমানা আরোপের কারণে উক্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারী ও দেওয়ানী প্রতিকার লাভের জন্যও ঋণদাতার অধিকার ক্ষুণ্ন হইবে না৷