৮৷ (১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, এই আইনের অধীন নিবন্ধনযোগ্য সমবায় সমিতিসমূহ হইবে নিম্নরূপ, যথা:- (ক) প্রাথমিক সমবায় সমিতি, অর্থাত্ এমন একটি সমবায় সমিতি যাহার সদস্য সংখ্যা হইতেছে ন্যুনতম ২০ (কুড়ি) জন একক ব্যক্তি (Individual) এবং যাহার উদ্দেশ্য হইতেছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন: তবে শর্ত থাকে যে, এইরূপ সমিতি উহার সদস্যদের জমি বন্ধক নিয়া ঋণ প্রদানের জন্য গঠিত হইলে উহা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক নামেও অভিহিত হইবে; (খ) কেন্দ্রীয় সমবায় সমিতি, অর্থাত্ এমন একটি সমবায় সমিতি যাহার সদস্য হইতেছে একইরূপ অন্ততঃ ১০ (দশ) িট প্রাথমিক সমবায় সমিতি এবং যাহার উদ্দেশ্য হইতেছে উক্ত…