৭৯৷ (১) নিবন্ধক এবং বিধি সাপেক্ষে, একজন নিরীক্ষা কর্মকর্তা, সালিসকারী, অবসায়ক বা অষ্টম অধ্যায়ের অধীনে তদন্ত পরিচালনাকারী কোন ব্যক্তি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে- (ক) সংশ্লিষ্ট পক্ষসমূহকে এবং তাহার বিবেচনামত সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তিকে সমনজারী করিয়া হাজির হওয়ার নির্দেশ প্রদান করিতে এবং জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন; (খ) উক্ত ব্যক্তি জিজ্ঞাসার জবাবে তাহার জানামতে সত্য তথ্য প্রদানে বাধ্য থাকিবেন; (গ) সমিতির যে কোন হিসাব বহি, ক্যাশ ও অন্যান্য দলিল ও সম্পদ পরিদর্শন করিতে পারিবেন; (ঘ) সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সকল কর্মচারী প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীনে প্রদত্ত…