৭৮৷ কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক কর্তৃক কোন কেন্দ্রীয় বা সমবায় সমিতি অথবা জাতীয় সমিতির নিকট কোন বন্ধকের স্বত্ব নিয়োগ অথবা হস্তান্তর করা সত্ত্বেও উক্ত কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতির সম্মতিক্রমে স্বত্ব নিয়োগকারী বা হস্তান্তরকারী ব্যাংক বা সমিতির বন্ধক বাবদ প্রাপ্য বকেয়া অর্থ আদায় করিতে এবং প্রয়োজনে এ অধ্যায় অনুসারে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷