৭৭৷ Registration Act, 1908 (Act XVI of 1908) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক অথবা প্রাথমিক বা জাতীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য বা কর্মচারীকে উক্ত ব্যাংক বা সমিতির পক্ষে কোন দলিল সম্পাদনের কর্তৃত্ব দেওয়া হইলে উহা নিবন্ধনের উদ্দেশ্যে তাহাকে ব্যক্তিগতভাবে রেজিষ্ট্রেশন অফিসে হাজির না হইলেও চলিবে; তবে উক্তরূপ সম্পাদনের সত্যতা যাচাইয়ের জন্য সাব-রেজিষ্ট্রার প্রয়োজনীয় তথ্য তলব করিতে পারিবেন৷