৭৬৷ এই অধ্যায়ের অধীনে কোন স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি বিক্রয়ে, কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় বা জাতীয় সমিতির ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য বা কর্মচারী এবং কোন বিক্রয় কর্মকর্তা অথবা অনুরূপ বিক্রয় সম্পৃক্ত কোন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কোন ব্যক্তি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, ব্যক্তিগতভাবে, কোন নিলাম ক্রয় করিতে অথবা অনুরূপ সম্পত্তিতে কোন ক্রয়জনিত স্বার্থ অর্জন অথবা স্বার্থ অর্জনের উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন না৷