৭৫৷ যেই ক্ষেত্রে সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক বা কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতিকে প্রদত্ত বন্ধক বা জামানত অপর্যাপ্ত এবং উক্ত ব্যাংক বা সমিতি বন্ধক দাতাকে জামানত পর্যাপ্ত করার নিমিত্তে অতিরিক্ত জামানত প্রদানের জন্য যুক্তিযুক্ত সুযোগদানের পরেও বন্ধকদাতা ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ঋণ অবিলম্বে বকেয়া হইয়াছে বলিয়া বিবেচিত হইবে এবং উক্ত ব্যাংক অথবা সমিতি এই অধ্যায়ের অধীনে উহা আদায়ের নিমিত্ত বিধিমালা মোতাবেক বন্ধকদাতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অধিকারী হইবে৷ ব্যাখ্যা: এই ধারার অধীনে জামানত অপর্যাপ্ত বলিয়া বিবেচিত হইবে, যদি বন্ধকী সম্পত্তির বর্তমান মূল্য বকেয়ার পরিমাণ অপেক্ষা বেশী না হয়, এবং এই…