৭৩৷ (১) ধারা ৬২ এর অধীনে বিক্রয় ক্ষমতা প্রয়োগ করিতে হইলে নিবন্ধক উপ-ধারা (২) এর বিধানাবলী সাপেক্ষে- (ক) অবস্থা বিশেষে, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বন্ধকী সম্পত্তির উত্পাদন ও আয়ের জন্য একজন রিসিভার নিয়োগ করিতে পারিবেন; (খ) বন্ধকদাতার আবেদনের প্রেক্ষিতে যথাযথ মনে করিলে উক্ত রিসিভারকে অপসারণ করিতে পারিবেন; এবং (গ) রিসিভারের শূন্য পদ পূরণ করিতে পারিবেন৷ (২) বন্ধকী সম্পত্তি ইতোমধ্যে আদালত কর্তৃক নিযুক্ত একজন রিসিভারের দখলে থাকিলে সেই ক্ষেত্রে নিবন্ধক কোন রিসিভার নিয়োগ করিবেন না৷