৭২৷ ধারা ৬২ এর অধীনে কোন সম্পত্তি বিক্রয় করা হইলে এবং ধারা ৬৭ (২)(খ) এর অধীনে উক্ত বিক্রয় চূড়ান্ত করা হইলে বন্ধকদাতা অথবা তাহার কোন উত্তরাধিকারী বা তাহার নিকট হইতে স্বার্থ অর্জনের দাবীদার অন্য কোন ব্যক্তি ক্রেতার স্বত্ব সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করিতে পারিবেন না৷