৬৯৷ (১) এই অধ্যায়ের অধীনে কোন বিক্রয় চূড়ান্ত হইলে, নিবন্ধক একটি নির্দিষ্ট ফরমে বিক্রিত সম্পত্তির বর্ণনা করিয়া এবং বিক্রয়কালে ক্রেতা হিসাবে ঘোষিত ব্যক্তির নাম উল্লেখ করিয়া একটি সার্টিফিকেট প্রদান করিবেন, এবং অনুরূপ সার্টিফিকেটে বিক্রয় চূড়ান্ত হইবার দিন, তারিখ উল্লেখ থাকিবে৷ (২) নিবন্ধক উপ-ধারা (১) এর অধীনে প্রদত্ত সার্টিফিকেটের একটি মূল কপি যে সাব-রেজিস্ট্রার এর অধিক্ষেত্রের মধ্যে অনুরূপ সার্টিফিকেটে উল্লিখিত স্থাবর সম্পত্তির সমগ্র কিংবা অংশ বিশেষ অবস্থিত তাহার নিকট প্রেরণ করিবেন এবং Rgistration Act, 1908 (Act XVI of 1908) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন উক্ত সাব-রেজিস্ট্রার তাহার…