৬৭৷ (১) ধারা ৬৬ অনুযায়ী বিক্রয় বাতিলের আবেদনের জন্য নির্ধারিত সময় উত্তীর্ণ হইয়া গেলে বিক্রয় কর্মকর্তার কার্যবিবরণী, বিক্রয়ের ফলাফল এবং উক্তরূপ কোন আবেদন করা হইলে উহার বিস্তারিত বিবরণ নিবন্ধক সমীপে একটি প্রতিবেদন আকারে পেশ করিবেন৷ (২) নিবন্ধক উক্ত প্রতিবেদন প্রাপ্তির পর- (ক) যে ক্ষেত্রে ৬৬ ধারার অধীনে কোন আবেদন এবং উক্ত ধারায় বিনির্দিষ্ট অর্থ আবেদনকারী কর্তৃক জমা করা হইয়াছে, সেই ক্ষেত্রে বিক্রয় বাতিল করিয়া একটি আদেশ প্রদান করিবেন এবং অবস্থা বিশেষে, উক্ত ব্যাংক অথবা সমিতিকে ৬৬ (খ) ধারার অধীনে জমাকৃত অর্থ ক্রেতাকে ফেরত দেওয়ার জন্য বিক্রয় কর্মকর্তাকে নির্দেশ দিবেন; এবং (খ) যেই ক্ষেত্রে উক্তরূপ…