৬৬৷ (১) এই অধ্যায়ের অধীনে কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক বা জাতীয় সমবায় সমিতির নিকটে বন্ধক হিসাবে প্রদত্ত কোন সম্পত্তি বিক্রয় করা হইলে বিক্রয় কর্মকর্তা উক্ত বিক্রয় এবং বিক্রয়মূল্য সম্পর্কে ধারা ৬৪ তে উল্লিখিত ব্যক্তিদের নিকট একটি নোটিশ প্রেরণ করিবেন, উক্ত নোটিশে নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখ করিতে হইবে:- (ক) দফা (খ), (গ) এবং (ঘ) তে উল্লিখিত অর্থ জমা প্রদানের এবং উক্ত সম্পত্তির বিক্রয় বাতিল আবেদনের সময়সীমা; (খ) সম্পত্তির বিক্রয়মূল্য; (গ) ব্যাংক অথবা সমিতি কর্তৃক বিক্রয় ঘোষণায় বিনির্দিষ্ট অর্থসহ সম্পত্তিটির বিক্রয় কার্যের জন্য উক্ত ব্যাংক বা সমিতি কর্তৃক ব্যয়িত…