৬৫৷ (১) ধারা ৬৪ এর অধীনে নোটিশ জারী করার তারিখ হইতে তিনমাস উত্তীর্ণ হইবার পর যদি বন্ধকের বকেয়া অর্থ প্রদান না করা হয়, তাহা হইলে উক্ত ব্যাংক অথবা সমিতি উক্ত নোটিশে উল্লিখিত কোন ব্যক্তি কর্তৃক উহাতে উল্লিখিত মেয়াদের মধ্যে ধারা ৬৩ এর অধীনে নিযুক্ত বিক্রয় কর্মকর্তা সমীপে তাহার দাবী উত্থাপন করিতে এবং বন্ধকী সম্পত্তি অথবা উহার অংশবিশেষ বিক্রয়ের জন্য আবেদন করিতে পারিবে৷ (২) ধারা ৬৩ এর অধীনে নিযুক্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে বিক্রয় কর্মকর্তা বিক্রয় কার্য শেষ করিবেন, তবে সংশ্লিষ্ট ব্যাংকের বা সমিতির বা উক্ত কর্মকর্তার আবেদনক্রমে নিবন্ধক অবস্থা বিশেষে উক্ত মেয়াদ আরো নব্বই দিন পর্যন্ত বৃদ্ধি করিতে…