৬৪৷ ধারা ৬২ তে অর্পিত ক্ষমতাবলে সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক বা জাতীয় সমবায় সমিতি, উহার প্রাপ্য বকেয়া অর্থ আদায়ের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ব্যক্তির প্রতি নোটিশ প্রদান করিবে, যথা:- (ক) বন্ধক দাতা; (খ) এমন কোন ব্যক্তি যাহার বন্ধকী সম্পত্তিতে স্বার্থ আছে অথবা উহাতে কোন দাবী আছে অথবা উক্ত সম্পত্তি উদ্ধারের ব্যাপারে স্বত্ব আছে এবং যিনি উক্ত ব্যাংক অথবা সমিতিকে অনুরূপ স্বার্থ অথবা দাবী সম্পর্কে পূর্বে লিখিতভাবে অবহিত করিয়াছেন; (গ) উক্ত অর্থ অথবা উহার অংশ বিশেষ প্রদানের জন্য কোন জামিনদার; এবং (ঘ) বন্ধকদাতার কোন পাওনাদার, যিনি বন্ধকী সম্পত্তি বিক্রয়ের জন্য একটি ডিক্রী…