৬২৷ আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, যেই ক্ষেত্রে কোন সম্পত্তির বিক্রয় ও দখল হস্তান্তরের ক্ষমতা স্পষ্টভাবে কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক অথবা জাতীয় সমবায় সমিতিকে কোন বন্ধকী দলিলের মাধ্যমে প্রদান করা হয়, সেই ক্ষেত্রে অনুরূপ বন্ধকের আওতায় কোন কিস্তি যেদিন প্রদেয় হয় ঐদিন তাহা সম্পূর্ণভাবে পরিশোধ করা না হইলে, অবস্থা বিশেষে উক্ত ব্যাংক অথবা সমিতির ব্যবস্থাপনা কমিটি আদালতের হস্তক্ষেপ ব্যতীত বন্ধকী সম্পত্তির দখল গ্রহণ, উহা বিক্রয় করার এবং বিক্রিত সম্পত্তির দখল ক্রেতাকে হস্তান্তর করার ক্ষমতা থাকিবে; এবং এইরূপ ক্ষমতার কারণে উক্ত ব্যাংক বা…