৬০৷ (১) আপাতত বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক বা কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের অনুকূলে বন্ধক দলিল সম্পাদনের পর উক্ত ব্যাংকের অনুমতি ব্যতীত বন্ধকদাতা- (ক) তাহার বন্ধকী দেনা পরিশোধের জন্য বন্ধকী সম্পত্তি বা শেয়ার অন্যত্র হস্তান্তর বা বন্ধক রাখিতে পারিবেন না; বা (খ) বন্ধকী সম্পত্তি বা ব্যাংকে তাহার শেয়ারকে পরবর্তী পাঁচ বত্সরের মধ্যে চার্জযুক্ত করিতে পারিবেন না৷ (২) উপ-ধারা (১) এর অধীনে কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক অনুমতি দিতে ইচ্ছুক হইলে উক্ত ব্যাংক যে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সদস্য উহার অনুমতি বা যে অর্থ সরবরাহকারী সংস্থার নিকট প্রথমোক্ত ব্যাংকের…