৫৯৷ (১) কোন সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক বা কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংকের কোন সদস্য তাহার গৃহীত ঋণ পরিশোধের জন্য কোন জমি বা অন্য কোন স্থাবর সম্পত্তি অন্য কোন ব্যক্তির নিকট বন্ধক রাখিলে উক্ত ব্যাংক উক্ত সদস্যের ঋণ বা উহার অংশবিশেষ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্যে পূরণকল্পে উক্ত ব্যাংক উক্ত সদস্যের পাওনাদারের নিকট এই মর্মে নোটিশ ইস্যু করিতে পারিবে যে, তিনি যেন উক্ত ঋণ বাবদ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে উহাতে উল্লিখিত অর্থ গ্রহণ করেন; উক্ত ব্যাংক কর্তৃক এইরূপে নোটিশ জারী বা উহাতে প্রদত্ত নির্দেশের ক্ষেত্রে Transfer of Property Act, 1882 (Act IV of 1882) এর ধারা ৮৩…