৫২৷ (১) নিম্নবর্ণিত বিরোধগুলি এই আইন ও বিধি সাপেক্ষে জেলা জজের এখ্তিয়ারভুক্ত হইবে:- (ক) ধারা ৫০(৪) এর অধীনে নিষ্পত্তিকৃত আপীলে কোন আইনগত প্রশ্ন জড়িত থাকিলে এবং আপীল কর্তৃপক্ষ প্রদত্ত সিদ্ধান্তে উক্ত আইনগত প্রশ্নে সুষ্পষ্ট ভুল থাকিলে এবং সেই কারণে ন্যায় বিচার বিঘ্নিত হইয়াছে বলিয়া উক্ত আপীলের কোন পক্ষ উক্ত সিদ্ধান্ত প্রদত্ত হওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আবেদন করিলে; (খ) ধারা ৫০ তে উল্লিখিত কোন বিরোধ বা আপীলে কোন জটিল আইনগত প্রশ্ন জড়িত থাকার কারণে সালিসকারী বা আপীল কর্তৃপক্ষ উক্ত বিরোধ বা ক্ষেত্রমত আইনগত প্রশ্নটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করিয়া জেলাজজের নিকট প্রেরণ করিলে৷ (২) উপধারা (১) এর অধীনে…