৫১৷ কোন বিরোধে জামানত হিসাবে বন্ধক দেওয়া কোন সম্পদ জড়িত থাকিলে এই আইনের অধীনে প্রদত্ত রায়ের কার্যকরতা দেওয়ানী আদালত কর্তৃক প্রদত্ত চূড়ান্ত মর্টগেজ ডিক্রী বলিয়া বিবেচিত হইবে এবং তদনুযায়ী উহা বাস্তবায়ন করা যাইবে৷