৫৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সমবায় অধিদপ্তর নামে একটি অধিদপ্তর থাকিবে৷ (২) অধিদপ্তরের প্রধান কার্যালয় থাকিবে ঢাকায়৷ (৩) সরকার প্রয়োজন মনে করিলে দেশের যে কোন স্থানে অধিদপ্তরের শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে৷