৪৯৷ (১) নিবন্ধক স্বয়ং অথবা তদ্কর্তৃক গঠিত কমিটি বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কোন সমবায় সমিতির কার্যক্রম নিম্নবর্ণিত ক্ষেত্রে তদন্ত করিতে পারিবেন:- (ক) কোন সমবায় সমিতি যদি কোন অর্থ সরবরাহকারী সংস্থার সদস্য হয় বা উক্ত সংস্থা হইতে ঋণ গ্রহণ করিয়া থাকে এবং ঐ অর্থ সরবরাহকারী সংস্থা যদি উক্ত ঋণ সম্পর্কে ঋণগ্রহীতা সমিতির কার্যক্রম তদন্তের জন্য আবেদন করে; (খ) ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এক-তৃতীয়াংশ সদস্য যদি কোন বিষয়ে তদন্তের আবেদন করেন; (গ) সমিতির মোট সদস্যের ১০% যদি কোন বিষয়ে তদন্তের আবেদন করেন; (ঘ) সমিতির নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে যদি তদন্তের প্রয়োজনীয়তা অনুভূত হয়; (ঙ) মাঠ পর্যায়ে কর্মরত নিবন্ধকের…