৪৫৷ ৪৩ ধারার অধীনে সম্পাদিত নিরীক্ষায় নিম্নত্ত বিষয়াদি অর্ন্তভুক্ত থাকিবে,- (ক) নগদ তহবিল ও নিরাপত্তা জামানত পরীক্ষা; (খ) আমানতকারী এবং পাওনাদারদের পাওনার স্থিতি এবং খাতকদের নিকট সমিতির পাওনার পরিমাণ পরীক্ষা; (গ) মেয়াদোত্তীর্ণ ঋণ, যদি থাকে, পরীক্ষা; (ঘ) সমিতির সম্পদ ও দেনার মূল্যায়ন; (ঙ) আর্থিক লেনদেনসহ সমিতির লেনদেনসমূহ বিধি মোতাবেক নির্ধারিত সীমা পর্যন্ত পরীক্ষা; (চ) ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত ফরমে প্রস্তুতকৃত হিসাব বিবরণী পরীক্ষা; (ছ) আদায়কৃত লাভের প্রত্যয়ন; (জ) হালনাগাদ সদস্য তালিকা পরীক্ষা; (ঝ) বিধিদ্বারা নির্ধারিত অন্যান্য বিষয়সমূহ৷