৪২৷ এই আইনের অন্য কোন ধারায় কিংবা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন- (ক) যেই সমবায় সমিতির উদ্দেশ্য হইতেছে পতিত জমি পুনরুদ্ধার ও স্থায়ী বসবাসের ব্যবস্থাকরণ, অথবা জমি অর্জন করিয়া উহার সদস্যদের নিকট ইজারা দান করা, সেই সমিতির কোন সদস্য সমিতির নিকট হইতে ইজারা গৃহীত কোন জমির দখল বা স্বার্থ উহার উপ-আইন অনুসারে সমিতির পূর্বানুমতি গ্রহণ ব্যতীত কাহারও নিকট হস্তান্তর করিতে পারিবেন না, এবং এই ধারার খেলাফ করিয়া হস্তান্তর করা হইলে উক্ত হস্তান্তর ফলবিহীন (Void) হইবে; (খ) দফা (ক) তে উল্লিখিত সদস্যের সদস্যপদের অবসান হইলে এবং তাঁহার মনোনীত ব্যক্তি সমিতির সদস্য হইতে ইচ্ছুক বা যোগ্য না হইলে, উক্ত…