৪৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জনস্বার্থে- (ক) কোন নির্দিষ্ট সমবায় সমিতিকে বা উহাদের কোন শ্রেণীকে এই আইন বা তদ্ধীন প্রণীত বিধির সকল বা যে কোন বিধানের প্রয়োগ হইতে প্রজ্ঞাপনে নির্ধারিত কোন শর্ত সাপেক্ষে বা নিঃশর্তভাবে অব্যাহতি দিতে পারিবে; (খ) নির্দেশ দিতে পারিবে যে, এই আইন বা তদ্ধীন প্রণীত কোন বিধির কোন নির্দিষ্ট বিধান প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে প্রযোজ্য হইবে৷ দ্বিতীয় অধ্যায়