৩৪৷ (১) প্রত্যেক সমবায় সমিতি প্রতি সমবায় বর্ষে উহার নীট মুনাফা *** হইতে নিম্নবর্ণিত পরিমাণের অর্থ সংরক্ষণ ও নিষ্পত্তি করিবে:- (ক) সংরক্ষিত তহবিল, ন্যুনতম ১৫%; (খ) অর্থায়নকারী সমবায় সমিতি বা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক ক্ষেত্রে, তত্কর্তৃক প্রদত্ত ঋণ বা কুঋণ বা সন্দিগ্ধ ঋণ সংক্রান্ত দায়-দায়িত্ব মিটানো বা ব্যয় নির্বাহের জন্য কুঋণ বা সন্দিগ্ধ ঋণ তহবিল বাবদ ১০%; (গ) সমবায় উন্নয়ন তহবিলের চাঁদা ৩%: তবে এই ৩% এর মধ্যে ২% সমবায় সংক্রান্ত প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের জন্য সমবায় প্রশিক্ষণ একাডেমীসমূহের জন্য নির্দিষ্ট থাকিবে; (ঘ) উপ-আইনে উল্লেখিত অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক ১০%; (ঙ) অবশিষ্ট মুনাফা *** লভ্যাংশ…