৩১৷ কোন সদস্য, সাবেক সদস্য বা মৃত সদস্যের নিকট কোন সমবায় সমিতির কোন পাওনা অপরিশোধিত থাকিলে উক্ত সমিতি উক্ত সদস্যের শেয়ার বাবদ প্রদত্ত অর্থ বা তাহার প্রদত্ত আমানত বা চাঁদা এবং তাহার অর্জিত সুদ হইতে সমিতি উহার পাওনা আদায় করিতে পারিবে৷