২৮৷ কোন সমবায় সমিতির নাম পরিবর্তন উক্ত সমিতি বা কোন সদস্য বা সাবেক সদস্য বা মৃত সদস্যের কোন অধিকার বা দায় কে প্রভাবিত করিবেনা এবং নাম পরিবর্তনের তারিখে অনিষ্পন্ন কোন মামলায় সমিতি পক্ষ থাকিলে সমিতির নতুন নামে মামলা চলিতে থাকিবে৷