২৪৷ প্রত্যেক সমবায় সমিতি নিম্নবর্ণিত রেজিষ্টার ও বহিসমূহ হালনাগাদপূর্বক সংরক্ষণ করিবে:- (ক) সদস্য রেজিষ্টার; (খ) শেয়ার রেজিষ্টার; (গ) ডিপোজিট রেজিষ্টার, যদি প্রযোজ্য হয়; (ঘ) লোন রেজিষ্টার, যদি প্রযোজ্য হয়; (ঙ) ব্যবস্থাপনা কমিটির সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত রেজিষ্টার; (চ) ক্যাশ বহি/রেজিষ্টার; (ছ) বিধি দ্বারা নির্ধারিত বা নিবন্ধক কর্তৃক নির্দেশিত অন্যান্য বহি ও রেজিষ্টার৷